শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

বেঙ্গল ইসলামি লাইফের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা

সংবাদ বিজ্ঞপ্তি:

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে এই অনুষ্ঠান আয়োজন হয়। কোম্পানি সেক্রেটারির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক ও সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন।

সভায় অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে  উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সদস্য ড. আহমেদ আল ওয়ালী, সরওয়ার হোসেন এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, কোম্পানির পরিচালক চৈতন্য কুমার দে, মো. মনির হোসেন এবং শেয়ারহোল্ডার মো. ইকবাল হোসেন চৌধুরী।

গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির সভায় সর্বমোট ০৪টি মৃত্যু দাবি ও ১৬ টি স্বাস্থ্য বীমা দাবি অনুমোদন করা হয়।

সম্পর্কিত খবর