শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

জাতীয় নির্বাচনে পুঁজিবাজার ও বীমার ২৩ প্রার্থীর বিজয়

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পুঁজিবাজার ও বীমা সংশ্লিষ্ট হেভিওয়েট ২৩ প্রার্থী।  তাদের বিজয়ে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

নির্বাচনে জয়লাভ করা প্রার্থীরা হলেন –
আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে ঢাকা- ১ আসন থেকে নির্বাচন করা ফারইস্ট ইসলামী লাইফের পরিচালক ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রাহমান, কুমিল্লা-১০ আসন থেকে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক উদ্যোক্তা পরিচালক আ হ ম মুস্তফা কামাল এফসিএ, চট্টগ্রাম-৭ আসন থেকে নির্বাচিত হয়েছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক উদ্যোক্তা ড. হাসান মাহমুদ। বেষ্ট লাইফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিক বরিশাল-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা-৯ আসন থেকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক উদ্যোক্তা মো. তাজুল ইসলাম, ঝালকাঠি-২ আসন থেকে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক আমির হোসেন আমু, নারায়নগঞ্জ-১ আসন থেকে যমুনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ঢাকা- ৯ আসন থেকে রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালক সাবের হোসেন চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

চট্রগ্রাম-১ মিরসরাই আসনে যমুনা লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন এর পুত্র মাহবুব উর রহমান রুহেল সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-১৩ আসন থেকে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, টাঙ্গাইল- ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা আহাসানুল হক টিটো।

এছাড়া ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র সাঈদ খোকন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস শহীদ মৌলভী বাজার- আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন, সাধারণ বীমা প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আনোয়ার হোসন খান লক্ষীপুর-১ আসন থেকে নৌকা প্রতীকে জয় লাভ করেছেন, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহফুজুর রহমান মিতা, নোয়াখালী-২ আসন থেকে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোরশদ আলম, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মো. নজরুল ইসলাম চেীধুরী, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক খাদিজাতুল আনোয়ার, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক নরসিংদি-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক শেখ সালাউদ্দিন জুয়েল, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক নাহিম রাজ্জাক শরিয়তপুর-৩ আসন থেকে বিজয়ী হয়েছেন, সানলাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক জাহিদ মালিক স্বপন এবং ফরিদপুর- ৩ আসন থেকে স্বতন্ত্র প্রাথী হিসেবে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক পরিচালক এ কে আজাদ জয় লাভ করেছেন।

সম্পর্কিত খবর