down of head

নবনির্বাচিত সাংসদদের যমুনা লাইফের শুভেচ্ছা

নবনির্বাচিত সাংসদদের শুভেচ্ছা জানিয়েছে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। আজ সোমবার যমুনা লাইফের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কোম্পানির চেয়ারম্যান বদরুল আলম খান ও সিইও কামরুল হাসান খন্দকার।

যমুনা লাইফ ইনসিওরেন্স এর পৃষ্ঠপোষক (নারায়ণগঞ্জ -১) রূপগঞ্জ আসনে নবনির্বাচিত সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), (কুমিল্লা-৯) লাকসাম-মনোহরদি আসনের নবনির্বাচিত সাংসদ মোঃ তাজুল ইসলাম ও (চট্রগ্রাম-১) মিরসরাই আসনে যমুনা লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন এর পুত্র মাহবুব উর রহমান রুহেল সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর