ওমেরা পেট্রোলিয়াম ও বাংলাক্যাটের চুক্তি
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও বাংলাদেশে ক্যাটার পিলার ইনক আমেরিকার অনুমোদিত ডিলার বাংলা ট্র্যাক লিমিটেডের (বাংলাক্যাট) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় বাংলাক্যাট প্রপেনচালিত এলপিজিভিত্তিক জেনারেটর বাজারে আনবে।
ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী এবং বাংলা ট্র্যাক লিমিটেডের সিইও ইকবাল হুসাইন চুক্তিপত্র হস্তান্তর করেন।



