শিরোনাম
icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

পারপেচুয়াল বন্ড মুনাফা পাঠিয়েছে এবি ব্যাংক

এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ১৩ জুন ২০২৩ থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছিল। ঘোষিত এ মুনাফা ইউনিটধারীদের কাছে পাঠিয়েছে বন্ডটি।

(ডিএসই) সূত্রে জানা গেছে, বন্ডের ট্রাস্টি ১৩ ডিসেম্বর ২০২৩ থেকে ১২ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়া বন্ডটির সাবস্ক্রিপশনের জন্য দফায় দফায় সময় বাড়ানোর পর অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে। ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বা মেয়াদবিহীন এ বন্ডে গত বছরের জানুয়ারি থেকে বিনিয়োগের জন্য সাবস্ক্রিপশন শুরু হয়। তবে তিন দফায় মেয়াদ বাড়িয়েও বন্ডের ক্রেতা খুঁজে পায়নি ব্যাংকটি। অবশেষে গত ১৫ জুলাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ইউনিট বণ্টনের পর লেনদেন শুরু হয় বন্ডটির।

এবি ব্যাংকের এ পারপেচুয়াল বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটি হস্তান্তরযোগ্য, আনসিকিউরড, নন-কিউমিউলেটিভ, কনটিনজেন্ট ও কনভার্টিবল। বন্ডটির ৬০০ কোটি টাকার মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও বাকি ৬০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা রয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১ হাজার টাকা।

এ বন্ডের কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হচ্ছে। এ বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক অ্যাডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

সম্পর্কিত খবর