down of head

স্মার্ট কার্ডে ঋণ বিতরণ

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় প্রায় ১ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক পিএলসি। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের মাঝেও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ ‘স্মরণে বঙ্গবন্ধু’ প্রদান করা হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

সম্পর্কিত খবর