down of head

আইএফআইসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

“দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধার” আওতায় ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বাশার, অতিরিক্ত পরিচালক (এফএসএসপিডি) ফিরোজ মাহমুদ ইসলাম, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, করেসপনডেন্ট ব্যাংকিং, জয়েন্ট ভেঞ্চা র অ্যান্ড রেমিট্যান্স বিভাগের প্রধান মো. জুলফিকার আলী চাকদার প্রমুখ ।

সম্পর্কিত খবর