down of head

উপদেষ্টা হলেন ড. মোহাম্মদ আবদুল মজিদ

বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদকে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তার কর্মজীবনের সূচনা হয়েছিলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। তিনি ১৯৮১ সালে বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সামাজিক বিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করেন।

অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণের আগে সরকারি সেবার বিভিন্ন ঊর্ধ্বতন পদে কাজ করেছেন। এমনকি পরিকল্পনা কমিশনের সদস্য ও বিনিয়োগ বোর্ডের (বিওআই) পরিচালক ও ছিলেন।

সম্পর্কিত খবর