বর্ণাঢ্য আয়োজনে চলছে জেনিথ লাইফের সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে চলছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অর্ধ-বার্ষিক সম্মেলন।  আজ সকাল ১০টায় রাজধানীর আইডিইবি ভবনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।  প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানসহ সারা দেশের প্রায় ৫০০ উন্নয়ন কর্মকর্তার অংশগ্রহণে সভাস্থলে উৎসব আমেজ বিরাজ করছে।
জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান।
।বিশেষ অতিথি হিসেবে জেনিথ ইসলামী লাইফের নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলম, জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইন্ট্রামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্লাহ; কোম্পানির অর্থ কমিটির চেয়ারম্যান ও এক্সকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলীল; কোম্পানির পরিচালক ও মাইক্রো ফাইবার প্রতিষ্ঠানের ব্যবসায়ী জামিল আনসারী, জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালক, জি নবী এন্ড কোং ও চার্টার্ড একাউটেন্ট ফার্মসের প্রিন্সিপাল এবং ম্যানেজিং পার্টনার মো. গোলাম নবী এফসিএ; কোম্পানির নিরপেক্ষ পরিচালক ও বিআইপিডি’র ডিরেক্টর জেনারেল কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, নিরপেক্ষ পরিচালক এ্যাডভোকেট মো. রবিউল আলম, এ্যামর্টানেট গ্রুপের চেয়ারম্যান এ কে এম বদিউল আলম এবং ইয়ুথ গ্রুপের পরিচালক আজগর হায়দার এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান উপস্থিত আছেন।
অনুষ্ঠান শেষে গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হবে।
সম্পর্কিত খবর