শরিয়াহ কাউন্সিল সভা করেছে মার্কেন্টাইল ইসলামী লাইফ

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শরিয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান মুফতি সাইয়েদ আহমেদ মুজাদ্দেদী।
সভায় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম আবদুল কাদের, সেন্ট্রাল শরিয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা এবিএম মাছুম বিল্লাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ হিল বাকী, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ সাইদুল আমিন।
আরও ছিলেন, কোম্পানির ডিএমডি (উন্নয়ন প্রশাসন) শেখ আব্দুর রশিদ, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আকতারুজ্জামান, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আলী, হেড অব স্টাবলিস্টমেন্ট শাকিল আহমেদ ও শরিআহ কাউন্সিলের সদস্য সচিব মো. সালাহউদ্দীন।
সভায় শরিয়াহ’র সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা, মতামত ও দিক নির্দেশনা প্রদান করা হয়।
সম্পর্কিত খবর