শিরোনাম
ট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধিএসএমই অর্থায়ন ও কর্মসংস্থানে অগ্রাধিকারআড়াইহাজারে ৩ কোটি টাকার সুতা জব্দহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১,০৮৬ জনপ্রবাসীদের জন্য ব্যাংক হিসাবের নতুন নিয়ম, বাড়লো সুবিধাডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৪৫ শতাংশপরিবহন ব্যয়ে বাড়ছে সবজির দামফের বাড়ল সোনার দামবিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
down of head

চট্রগ্রামে যমুনা লাইফের “ওয়েলকাম লিডারস” সম্পন্ন

যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে বৃহত্তর চট্টগ্রামে বিশাল কর্মীবাহিনীর যোগদান অনুষ্ঠান “ওয়েলকাম লিডারস” চট্টগ্রামস্থ একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সদ্য যোগদানকৃত কর্মকর্তা শফিকুর রহমান চৌধুরি ও বাবু সুজিত কুমার দাস এর নেতৃত্বে প্রায় ৪০০ শত বিমাকর্মী যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠান “ওয়েলকাম লিডারস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা লাইফের চেয়ারম্যান ও গাজী গ্রুপের পরিচালক বদরুল আলম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা লাইফের ভাইস-চেয়ারম্যান সাবেদুর রহমান, পরিচালক বুলবুল জয়নব আক্তার, পরিচালক মাইদুল ইসলাম ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার।

বৃহত্তর চট্টগ্রামে যমুনা লাইফ ইনসিওরেন্স এর বিমা সেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদ্দেশ্য নিয়ে বিমাকর্মী যোগদান “ওয়েলকাম লিডারস” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ ছায়েদুল হক শামীম।

সম্পর্কিত খবর