শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এসএ গেমস: ১৯ স্বর্ণ, ৩৩ রুপাসহ বাংলাদেশের প্রাপ্তি ১৪২ পদক

 

পর্দা নামল এসএ গেমসের ১৩তম আসরের। মঙ্গলবার ছিল গেমসের দশম ও সমাপনী দিন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় এবারের আসরের।

কাঠমান্ডু ও পোখারায় হওয়া এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি ১৯ স্বর্ণ, ৩৩ রুপা, ৯০ ব্রোঞ্জসহ মোট ১৪২ পদক। যা ছাড়িয়ে গেছে আগের ১২ আসরের সাফল্যকে।

বাংলাদেশের নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণ, সর্বোচ্চ রুপা, সর্বোচ্চ ব্রোঞ্জসহ সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের রেকর্ড হয়েছে এবার। যদিও এই সাফল্যে সাত জাতির আসরে বাংলাদেশ সেরা তিনেও ঠাঁই পায়নি।

এবারের আসরে বাংলাদেশ সর্বাধিক ১০টি স্বর্ণ পদক পেয়েছে আর্চারি থেকে। এই ডিসিপ্লিনের সব কটি ইভেন্টের স্বর্ণই নিজেদের করে বাংলাদেশ। এ ছাড়া একটি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক এসেছে আর্চারি থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩টি স্বর্ণ পদক এসেছে কারাতে থেকে। এ ছাড়া ভারোত্তলন ও ক্রিকেট (ছেলেদের ও মেয়েদের) থেকে এসেছে ২টি করে স্বর্ণ পদক। ১টি করে স্বর্ণ এসেছে তায়কোয়ান্দো ও ফেন্সিং থেকে।

কোনো নির্দিষ্ট ডিসিপ্লিনের কথা বললে ১০ স্বর্ণ পদকসহ ১১ পদক জিতে আর্চারিই সবচেয়ে সফল। এরপর দ্বিতীয় সফল ডিসিপ্লিন এবার কারাতে। যারা ৩ স্বর্ণ, ৩ রুপা, ১২ ব্রোঞ্জসহ মোচ ১৮ পদক জিতে নিয়েছে। শুধু পদকের সংখ্যা বিচারে কারাতেই সব থেকে এগিয়ে। তবে স্বর্ণের সংখ্যায় এগিয়ে থাকায় আর্চারিকেই এগিয়ে রাখতে হবে।

ভারোত্তলন ও উশু থেকে এসেছে ১৩টি করে পদক। ভারোত্তলনে রয়েছে দুটি ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ পদকও। আর্চারির কথা আলাদা করে বললে ১১টি করে পদক উপহার দিয়েছে ফেন্সিং, জুডো, সাঁতার ও তায়কোয়ান্দো ডিসিপ্লিনও।

কোনো ধরনের পদকের দেখা পায়নি এমন ডিসিপ্লিনের সংখ্যা ৫টি। সেগুলো হলো- বাস্কেটবল, সাইক্লিং, স্কোয়াশ, টেনিস ও ভলিবল।

সম্পর্কিত খবর