শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মোবাইলের লক খুলতেই বেরিয়ে এলো শিশু ধর্ষণের ভিডিও

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। ভুরুঙ্গামারী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ি সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামে। ব্যক্তিগত জীবনে মিজানুর বিবাহিত ও দুই সন্তানের জনক।

এলাকাবাসী ও শিশুটির চাচা (মামলার স্বাক্ষী) সূত্রে জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমান সোনাহাট স্থল বন্দর এলাকায় মুদি ব্যবসা করেন। এক মাস আগে ভুক্তভোগী ওই শিক্ষার্থী তার দোকানের কাছে গেলে মিজানুর কৌশলে তাকে দোকানের ভেতর নিয়ে গলায় চাকু ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে বলেন। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে মিজানুর ওই শিক্ষার্থীকে আরও কয়েকবার ধর্ষণ করেন। এরইমধ্যে মিজানুরের মোবাইল তার অজ্ঞাতে লক হয়ে যায়। নিজে লক খুলতে না পেরে মোবাইলটি কুতুব নামে প্রতিবেশী যুবকের কাছে নিয়ে যান তিনি। কুতুব মোবাইল মেকানিকের কাছে গিয়ে লক খোলার পর ওই ফোনে মিজানুরের ধর্ষণের একাধিক ভিডিও দেখতে পান। বিষয়টি মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবাকে জানান কুতুব। শিশুটির বাবা শিশুটিকে ডেকে বিষয়টি জিজ্ঞাসা করলে ঘটনার বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে ওই শিশু। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে হাতাহাতিও হয়। পরে শিশুটির বাবা পুলিশে খবর দিলে পুলিশ অভিযুক্ত মিজানুরকে আটক করে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর ধর্ষণের সত্যতা স্বীকার করেছে। শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত মিজানুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

মোবাইলে ভিডিও ধারণের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে পৃথক আইনেও মামলা দায়ের হতে পারে।”

সম্পর্কিত খবর