শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

১০ বিড়ি ফ্যাক্টরি পেল সেরা ভ্যাটদাতা সম্মাননা

 

দেশের সেরা ভ্যাটদাতা সম্মাননা পেয়েছে ১০টি বিড়ি ফ্যাক্টরি এবং জাতীয় ও জেলা পর্যায়ের ১৪৪ প্রতিষ্ঠান।

নেত্রকোনা, পাবনা, বাগেরহাট ও লালমনিরহাট (৪ জেলায়) সেরা ভ্যাটদাতা সম্মাননা পেয়েছে আকিজ বিড়ি। এছাড়া জামালপুরের মোহিনী বিড়ি ফ্যাক্টরি, সিরাজগঞ্জের কিছমত বিড়ি, ফেনীর আবুল বিড়ি, কুষ্টিয়ার বনানী বিড়ি, কুড়িগ্রামের জলিল বিড়ি, রংপুরের মায়া বিড়ি সেরা ভ্যাটদাতা সম্মাননা পেয়েছে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

এর মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটেগরিতে ৯টি ও জেলা পর্যায়ে ১৩৫টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতা সম্মাননা প্রদান করা হয়।

ভ্যাট দিচ্ছে জনগন, দেশের হচ্ছে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯। বর্তমানে দেশজ উৎপাদন (জিডিপি) ভ্যাটের অবদান ১১ শতাংশ। ভ্যাটের অবদান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ভ্যাট প্রদানে উৎসাহ দিতে সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সেই ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে ১০ বিড়ি ফ্যাক্টরিসহ ১৪৪ প্রতিষ্ঠানকে ভ্যাট সম্মাননা দিয়েছে এনবিআর।

সম্পর্কিত খবর