শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

অর্থমন্ত্রী ও গভর্নরের কাছে ডিএসইর চিঠি

 

চলমান সংকট থেকে পুঁজিবাজারকে বের করে আনা এবং এই বাজারের উন্নয়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে বসতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। বৈঠকের সময় ও তারিখ জানতে চেয়ে ডিএসই আজ মঙ্গলবার অর্থমন্ত্রী ও গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৯ ডিসেম্বর, সোমবার ডিএসইর পর্ষদ সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশে দেওয়া হয়েছিল।

উল্লেখ, দেশের পুঁজিবাজার স্মরণকালের সবচেয়ে খারাপ সময় পার করছে। মাত্র ১০ বছর আগে যে বাজারে দৈনিক লেনদেন হয়েছে ৮শ কোটি টাকার বেশি, সেই বাজারে লেনদেন নেমে এসেছে ৫শ কোটি টাকার নিচে। গত দুই দিনই বড় পতনের মধ্যে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার।আজ মঙ্গলবারও সূচক পতনেই লেনদেন শেষ হয়েছে।তবে লেনদেন সামান্য বেড়েছে।

রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল সাড়ে ৩শ কোটি টাকা; সোমবার লেনদেন ৩শ কোটির ঘরও পেরোতে পারেনি।

সম্পর্কিত খবর