শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

লেনদেন কমেছে ১১ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ে আগের অর্থবছরের তুলনায় ১১ হাজার কোটি টাকা কম লেনদেন হয়েছে। লেনদেন কমায় সরকার ডিএসই থেকে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ঈদুল আজহার ছুটির কারণে দুই দিন পুঁজিবাজার বন্ধ থাকায় নতুন অর্থবছরের জুলাইয়ে মোট ১৯ কর্মদিবস লেনদেন হয়েছে। বাজেট পরবর্তী প্রথম মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২,২৮৪ কোটি ১২ লাখ ৩৩ হাজার ২১২ টাকা।

এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের জুলাই মাসে লেনদেন হয়েছিল ২৩,৩০৩ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার ৮৪৪ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ১১ হাজার ১৯ কোটি ৩১ লাখ ১৪ হাজার ৬৩২ টাকা।

এছাড়া, বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনের চেয়েও জুলাই মাসে ৫ হাজার কোটি টাকা কম লেনদেন হয়েছে। বাজারটিতে জুন মাসে মোট ২২ কর্মদিবস লেনদেন হয়েছিল। এই সময়ে লেনদেন হয়েছিল ১৭ হাজার ৯৩৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৯ টাকা। সে হিসাবে ৫ হাজার ৬৫৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৭৯৭ টাকা লেনদেন কমেছে।

এদিকে পুরো মাসে দরপতন অব্যাহত থাকায় লেনদেন কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় জুলাইয়ের প্রথম সপ্তাহে দরপতন হয়েছে। এরপর শ্রীলঙ্কার সার্বিক অর্থনীতির চিত্রের প্রভাব পড়ে দেশের পুঁজিবাজারে। এছাড়া, বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি এবং সরকার ঘোষিত লোডশেডিংয়ের ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারে দরপতন অব্যাহত ছিল।

তবে গত রোববার থেকে পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস আরোপ করায় আপাতত দরপতন ঠেকানো গেছে। লেনদেন হচ্ছে ইতিবাচক ধারায়।

সম্পর্কিত খবর