শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

জ্বালানি তেল রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে সৌদি আরব

চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাড়ার সম্ভাবনা দেখছে সৌদি আরব। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে চীন। কারণ রাশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশটি থেকেও বিপুল পরিমাণ জ্বালানি তেল ক্রয় করছে দেশটি। খবর গালফ বিজনেস।

পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানায়, এ মাসে রফতানি দৈনিক ৭৭ লাখ ব্যারেলে পৌঁছতে পারে। গত মাসে দৈনিক রফতানির পরিমাণ ছিল ৬৬ লাখ ব্যারেল।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী মাসে রফতানির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। তখন রফতানি প্রবাহের মূল চিত্র জানা যাবে। তবে রফতানিতে যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে এটি হবে ২০২০ এপ্রিলের পর মাসভিত্তিক সর্বোচ্চ রফতানি।

ওপেক প্লাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, গত বছর থেকেই অপরিশোধিত জ্বালানি তেল অব্যাহতভাবে বাড়াচ্ছে সৌদি আরব। চলতি মাসে দৈনিক ১ কোটি ৮ লাখ ৩৩ হাজার ব্যারেল করে উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। আগস্টে লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ব্যারেল নির্ধারণ করা হয়েছে।

সৌদি আরবের জ্বালানি তেল রফতানি বাড়াতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে চীন। চলতি মাসে চীন দৈনিক ১৮ লাখ ব্যারেল জ্বালানি তেল সৌদি আরব থেকে আমদানি করে। এ ধারা অব্যাহত থাকলে এটি হবে গত এপ্রিলের পর সর্বোচ্চ দৈনিক আমদানি।

সম্পর্কিত খবর