শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অমুসলিমদের মধ্যে ১০ হাজার কোরআন বিতরণ করবে নরওয়ের মুসলিমরা

 

ঘৃণার বদলে ফুল বিতরণ ও কোরআন তিলাওয়াত কর্মসূচির পর এবার অমুসলিমদের মধ্যে কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছে নরওয়ের মুসলিমরা। রাজধানী অসলোসহ নরওয়ের বিভিন্ন শহরে স্থানীয় ভাষায় অনূদিত ১০ হাজার কোরআনের কপি বিতরণের ঘোষণা দিয়েছে স্থানীয় তিনটি মুসলিম সংস্থা।

দ্য নরওয়েজিয়ান মুসলিম আর্ট অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন, দ্য ইসলামিক লিটারেচার অ্যাসোসিয়েশন ও মিনহাজুল কোরআন মস্ক ইন অসলো যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে।

মিনহাজুল কোরআন মসজিদের বোর্ড-মেম্বার হামজা আনসারি বলেন, ‘আমি বিশ্বাস করি, বহু মানুষ কোরআন ও মুসলিম ধর্মবিশ্বাসের ব্যাপারে আগ্রহী। এই প্রকল্প কোরআনের ব্যাপারে মানুষের ভুল ধারণা ভাঙতে সাহায্য করবে। কেননা কোরআনে শিক্ষা হল, মানুষকে ভালোবাসো এবং জ্ঞানের কথা বলো।’

সম্প্রতি নরওয়ের ইসলামবিদ্বেষী দল ‘দ্য অর্গানাইজেশন স্টপ ইসলামাইজেশন অব নরওয়ে’ (এসআইএএন)-এর এক সভায় কোরআনে অগ্নিসংযোগের চেষ্টা হয়। পাকিস্তানি যুবক ওমর ইলিয়াস এ ঘটনার তাত্ক্ষণিক প্রতিবাদ করেন এবং তাতে বাধা দেন।

কোরআন অবমাননার ঘটনায় সম্প্রীতি ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন দেশটির মুসলিমরা। মুসলিমরা ফুল বিতরণ ও কোরআন তিলাওয়াত কর্মসূচির আয়োজন করেন। নরডিক মুসলিমদের এই উদ্যোগকে অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে স্বাগত জানিয়েছে দেশটির সাধারণ মানুষ।

সম্পর্কিত খবর