শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

মুনাফা কমেছে ট্রাস্ট ব্যাংক ও ইসলামিক ফাইন্যান্সের

মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইসলামিক ফাইন্যান্স লিমিটেডের। প্রতিষ্ঠান দুটির এপ্রিল থেকে জুন সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির দুটির মধ্যে ব্যাংক খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ৩ পয়সা। যা গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ২২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমলেও ২০২২ সালের প্রথম দুই প্রান্তিক ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ২০ পয়সা। অর্থাৎ বেড়েছে ২ পয়সা।

ফলে জুন ৩০ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫১ পয়সা।

একই সময়ে আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্সেরও মুনাফা কমেছে। প্রতিষ্ঠানটি এপ্রিল থেকে ৩০ জুন সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৩২ পয়সা। যা গত বছর একই সময়ে আয় ছিল ৩৪ পয়সা।

আর দুই প্রান্তিক অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে জুন সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৭৪ পয়সা। অর্থাৎ কমেছে।

তাতে ৩০ জুন সময়ে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৮ পয়সা।

সম্পর্কিত খবর