শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘বর্জ্য পানিতে ফেললে শান্তিতে থাকতে দেওয়া হবে না’

বাসাবাড়ির পয়োবর্জ্য খালে বা লেকের পানিতে ফেললে কাউকে ‘শান্তিতে থাকতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ জুলাই) গুলশান ২-এর নগরভবনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন হাউজিং সোসাইটির সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মেয়র।

মেয়র আতিক বলেন, ‘আমরা নিজের জন্য এসি বসাতে পারি, জেনারেটর বসাতে পারি। অথচ যে পয়োবর্জ্য পুরো শহরকে নষ্ট করছে, সেটার জন্য ছোট্ট ট্রিটমেন্ট প্লান্ট বসাতে পারি না। আপনি ঠান্ডায় থাকেন খুব ভালো কথা, কিন্তু আপনার বর্জ্য যদি খালে, লেকে ফেলে দেন তবে আপনি ঠান্ডায় থাকতে পারবেন না। আপনার মাথা গরম করে দেওয়া হবে।’

তিনি জানান, রাজউককের নকশায় সেফটি ট্যাংক থাকলেও বাস্তবে নেই। যারা সেফটি ট্যাংক, সোকওয়েল ও ট্রিটমেন্ট প্লান্ট বসান, তাদের প্রয়োজনে পুরষ্কার দেওয়া হবে।

আতিকুল বলেন, আমি লেক পরিষ্কার করি। কিন্তু লেকের মধ্যে মাছ নয়, মশার চাষ হচ্ছে পয়োবর্জে্যর কারণে। সরকার কবে ঢাকা শহরের পাঁচটি এলাকায় ট্রিটমেন্ট প্লান্ট করবে আর আমি সেই আশায় বসে থাকবো এটা হতে পারে না। ওয়াসার সঙ্গে কথা বলেছি। কেউ বাসাবাড়িতে ট্রিটমেন্ট প্লান্ট বসালে তাকে আলাদা করে পয়োবর্জ্য শোধন ফি দিতে হবে না।

অনুষ্ঠানে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন হাউজিং সোসাইটির নেতারা ছিলেন।

সম্পর্কিত খবর