শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

প্রথম ঘণ্টায় ৯০ শতাংশ সিকিউরিটিজের দর পতন

দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিসে আজ মঙ্গলবার নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয় সিকিউরিটিজগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশই দর হারিয়েছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকটি পয়েন্ট হারাতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ৬ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়ি‌য়েছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৩২ প‌য়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ কমে ২ হাজার ২০৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১৭ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির বা ৭ দশমিক ১২ শতাংশ, কমেছে ৩৪১টির বা ৮৯ দশমিক ৯৭ শতাংশ। আর অপরবর্তিত রয়েছে ১১টি বা ২ দশমিক ৯০ শতাংশ সিকিউরিটিজের বাজারদর।

বেলা ১১টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১২৯ কো‌টি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

সম্পর্কিত খবর