শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শাশুড়িকে ৬ টুকরো করে মাটিচাপা

ধারালো দা দিয়ে প্রথমে কুপিয়ে হত্যা করা হয় বৃদ্ধাকে। পরে মাথা, হাত-পাসহ মৃতদেহকে ছয় টুকরো করে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে পুঁতে ফেলে তারই পুত্রবধূ। একদিন পর মাটি খুঁড়ে মায়ের খোঁজ পান ছেলে। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী হাজির পাড়া এলাকায় ঘটেছে বর্বরোচিত এ ঘটনাটি। খবর পেয়ে গতকাল রবিবার পুলিশ মমতাজ বেগমের (৬০) মৃতদেহ উদ্ধারের পাশাপাশি পুত্রবধূ রাশেদা বেগমকে আটক করেছে।

নিহতের ছেলে আলমগীর জানান, স্ত্রী রাশেদা বেগমের (২৫) সঙ্গে তার মায়ের মনোমালিন্য চলছিল। শনিবার থেকে মাকে না দেখে স্ত্রীর কাছে জানতে চাইলে বাড়ি থেকে বৃদ্ধা চলে গেছেন বলে জানায়। এরপর ফেসবুকে মায়ের ছবি দিয়ে সন্ধান চান আলমগীর। এর মধ্যে গতকাল বিকাল ৫টার দিকে বাড়ির টিউবওয়েলের পাশে মাটি উঁচু দেখতে পান। সেই মাটি খুঁড়তেই মায়ের শাড়ি ও মৃতদেহ বেরিয়ে আসে। পরে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। রামু থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মমতাজ বেগমের লাশ উদ্ধার করে।

রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, অভিযুক্ত রাশেদা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে শাশুড়িকে হত্যার দায় স্বীকার করেছে সে। অভিযুক্তের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা অরূপ কুমার জানান, শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে গত শনিবার সকালে তর্কাতর্কির একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করে রাশেদা। এরপর মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বস্তায় ভরে লাশ। বাড়িতে কেউ না থাকার সুযোগে টিউবওয়েলের পাশে সেই বস্তা মাটিচাপা দেয় ঘাতক। স্থানীয়রা জানান, বছর তিনেক আগে ভাতিজি রাশেদা বেগমকে পুত্রবধূ হিসেবে ঘরে তুলেছিলেন মমতাজ বেগম। তার হাতেই খুন হতে হলো বৃদ্ধাকে।

সম্পর্কিত খবর