শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে স্থিতিশীল ডালের বাজার

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সব ধরনের ডালের বাজার এক মাস ধরে স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে ডালের দাম দফায় দফায় বেড়েছে। এরপর বাজারে স্থিতি ফিরে আসে।

নিতাইগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে দেশী মসুর ডাল বেচাকেনা হচ্ছে ১১৭ টাকা কেজি দরে। দিল্লি সুপার ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১২৫ টাকা দরে। এ দুই ধরনের ডাল গত এক থেকে দেড় মাস একই দরে বেচাকেনা হচ্ছে। সিটি বোল্ডার মসুর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৯৭ টাকা কেজি দরে। ফাটি মসুর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৯০ টাকা ৫০ পয়সা দরে। অ্যাংকর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৫৯ টাকা কেজি দরে। একই ডাল ঈদুল আজহার আগে বেচাকেনা হয়েছিল ৬২ টাকা কেজি দরে। সে হিসেবে অ্যাংকর ডালের দাম কেজিপ্রতি কমেছে ৩ টাকা। মুগডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি দরে। গত এক মাস আগেও মুগডাল বেচাকেনা হয়েছিল ১০৬ টাকা কেজি দরে। সে হিসেবে ঈদের পর মুগডালের দাম কেজিপ্রতি কমেছে ৪ টাকা। খেসারি ডাল বেচাকেনা হচ্ছে ৬২ টাকা কেজি দরে। বুটের ডাল বেচাকেনা হচ্ছে ৬০ টাকা কেজি দরে ।

ব্যবসায়ী সুবল দাস জানান, রোজার আগেই ডালের দাম দফায় দফায় বাড়তে থাকে। পুরো রমজান মাসেই বেশি দামে ডাল বেচাকেনা হয়েছে। রোজার ঈদের পর বেশ কিছুদিন একই দামে বেচাকেনা হয়েছে। পরে বেচাকেনায় কিছুটা ভাটা পড়ে। এ কারণে কেজিপ্রতি তিন-চার টাকা কমে যায়। এরপর আর দাম কেমেনি।

ডাল ব্যবসায়ী বিপ্লব সাহা জানান, গত এক-দেড় মাস ডালের বাজার স্থিতিশীল। নতুন করে দাম বাড়েনি। তবে বাজারে বেচাকেনায় বেশ মন্দা যাচ্ছে।

নারায়ণগঞ্জ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান উদ্দিন নান্নু বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ছোট মিলগুলো অনেক অগেই বন্ধ হয়ে গেছে। বড় করপোরেট ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ছোট মিল মালিকরা ডাল ভাঙছেন না, বড় মিলারদের কাছ থেকে ডাল এনে বেচাকেনা করছেন। নিতাইগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা কেজিপ্রতি ৮ আনা বা ১ টাকা লাভে বেচাকেনা করেন। মূলত মিল মালিকরা যে দাম বেঁধে দেন, নিতাইগঞ্জে পাইকাররা সে দামে ডাল কিনে মফস্বলের পাইকারদের কাছে বিক্রি করেন।

সম্পর্কিত খবর