শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চিকিৎসা নিতে যাওয়ার পথে প্রাণ গেল ৪ জনের

বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা এক স্বজনের চিকিৎসার জন্য বগুড়া আসছিলেন।

কাহালু থানার ওসি আমবার হোসেন ও ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এমসআই লালন হোসেন এসব তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন নওগাঁর ধামুইরহাটের জগৎনগর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান (৩৫)। গুরুতর আহত শাকিল (২০) একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর ধামুইরহাট থেকে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে কারটি বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় পৌঁছে। এ সময় নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে কারটিকে ধাক্কা দেয়।

এতে কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হন। গুরুতর আহত আবদুর রহমান ও শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আবদুর রহমান মারা যান।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই লালন হোসেন জানান, এক স্বজনের চিকিৎসার জন্য নওগাঁর ধামুইরহাট থেকে প্রাইভেটকারে হতাহতরা বগুড়ায় আসছিলেন। চিকিৎসাধীন শাকিলের অবস্থা আশঙ্কাজনক।

সম্পর্কিত খবর