বুড়িগঙ্গায় নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র সাজ্জাদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার দুপুরে ফতুল্লার পাগলা ঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করে পরিবারের হাতে বুঝিয়ে দেয় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় একই স্থানে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হয় সে।

সাজ্জাদ ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার উকিল বাড়ির ভাড়াটিয়া শাহিন মিয়ার ছেলে। সে স্থানীয় হাজি মিছির আলী কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পাগলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সাজ্জাদের লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করা হয়। এরপর পরিবারের সদস্যরা নিয়ে যান।

সম্পর্কিত খবর