শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গায়ানা থেকে ঈদ শুভেচ্ছা জানালেন মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা

দেশবাসী যখন ঈদের আনন্দে মাতোয়ারা তখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম ওয়ানডের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা। বাংলাদেশ ক্রিকেট দল ঈদুল আজহা উদযাপন করল গায়ানায়। সেখানে ঈদ ছিল শনিবার।

ওয়ানডে সিরিজের আগে দলের অনুশীলনও ছিল এ দিন। তবে তা বিঘ্নিত হয় বৃষ্টিতে। আজ সন্ধ্যায় গায়ানায় খেলতে নামবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

কুইন্সটাউন কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ক্রিকেটাররা। রাতে ছিল টিম ডিনার। নিজেরা দেশের বাইরে পরিবার ছাড়া ঈদ করলেও দেশে সবাই যেন পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, এই প্রত্যাশা করেন ক্রিকেটাররা। বিসিবির ভিডিও বার্তায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন ঈদের খুশি পরস্পরের সঙ্গে ভাগাভাগি করতে।

‌’সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময় কাটান এবং ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করি।’ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ভিডিওবার্তায় বলেন, সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।

সম্পর্কিত খবর