শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পেঁয়াজের কেজি ২২ টাকা

ঈদের আগেই দিনাজপুরের হিলি স্থলবন্দরে ফের কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজিপ্রতি ভারতীয় পেঁয়াজ ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ২২ টাকায় এবং দেশি পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোমিনুর রহমান জানান, সামনে কুরবানির ঈদ। এ সময় পেঁয়াজসহ মসলা জাতীয় পণ্যের চাহিদা একটু বেশি থাকে। মসলার পাশাপাশি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সেই জন্য আজ ১০ কেজি পেঁয়াজ কিনলাম।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ ২৮ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলে আরও দাম কমতে পারে।

হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার ভারতীয় ১৪ ট্রাকে ৩২৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এ স্থলবন্দর দিয়ে।

সম্পর্কিত খবর