শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা করছে পুলিশ

ঈদ যাত্রায় ট্রেনের ছাদে উঠলেই লাঠিপেটা করে নামিয়ে দিচ্ছে পুলিশ। এছাড়া ট্রেনের ছাদে যেন কোনো যাত্রী উঠতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৭ জুন) সকাল ৮টা ১০ মিনিটে চিলাহাটি-ঢাকা পথে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে হুমড়ি খেয়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠে যান। পরে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে যাত্রীদের ছাদ থেকে নামায় রেলওয়ে পুলিশ। যাদের মধ্যে অনেককেই লাঠিপেটা করা হয়।

এছাড়া দুপুর ২টা ৪০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় দুয়েকজন যাত্রী ছাদে উঠতে চাইলে তাদেরও লাঠিপেটা করে নামিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যাত্রায় কোনো যাত্রী যেন ছাদে উঠতে না পারেন, সে বিষয়ে নির্দেশ রয়েছে মন্ত্রণালয়ের। নির্দেশনা পরিপালন ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কোনো যাত্রীকে ছাদে উঠতে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের সদস্য মো.শফিক বলেন, ট্রেনের ছাদে আমাদের কড়া নজরে দিতে বলা হয়েছে। যাতে কোনো মানুষ ছাড়ে উঠতে না পারে। ভেতরে যত যাত্রীই উঠুক সমস্যা নেই, কিন্তু ছাদে যেন মানুষ না উঠে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো.মাসুদ সারওয়ার বলেন, উত্তরাঞ্চলের এ ট্রেনগুলোতে ছাদে ছাত্রী উঠে বেশি। তাই ছাদে উঠা বন্ধ করতে বিমানবন্দর ও জয়দেবপুরে স্টেশনে যাত্রা বিরতি বন্ধ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারপরেও যদি যাত্রীরা নির্দেশনা না মানেন তাহলে কীভাবে হবে? এক সঙ্গে বিপুল পরিমাণ যাত্রীকে রেলওয়ে পুলিশের পক্ষে সামাল দেওয়া কঠিন। আমাদের এখানে ২০-২৫ জন পুলিশ সদস্য আছেন। তাদের দিয়ে বিপুল পরিমাণ যাত্রীকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত খবর