পাম অয়েল আমদানি বাড়াতে যাচ্ছে ভারত

চলতি মাসে ভারতের পাম অয়েল আমদানি বেড়ে ১০ মাসের সর্বোচ্চে পৌঁছার সম্ভাবনা তৈরি হয়েছে। পণ্যটির দাম কমে যাওয়া এবং ইন্দোনেশিয়ার রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া আমদানি বাড়াতে সহায়তা করবে। খবর বিজনেস রেকর্ডার।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। চলতি মাসে দেশটির আমদানি বাড়লে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার আদর্শটির দাম বর্তমানে এক বছরের সর্বনিম্নে অবস্থান করছে।

ডিলাররা বলছেন, জুলাইয়ে ভারত সব মিলিয়ে সাত-আট লাখ টন পাম অয়েল আমদানি করতে যারে, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

ভোজ্যতেল ব্রোকারেজ ও পরামর্শক প্রতিষ্ঠান সানবিন গ্রুপের প্রধান নির্বাহী সন্দিপ বাজোরিয়া বলেন, সাম্প্রতিক দরপতনের পর পাম অয়েল ভারতের ক্রেতাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়েছে।

তথ্য বলছে, মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। বৈশ্বিক মন্দার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে চাহিদা নিয়ে। ফলে পণ্যটির বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এসব কারণে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১০ শতাংশ কমে যায়, যা এক বছরের সর্বনিম্ন।

সম্পর্কিত খবর