শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

চাহিদার তুলনায় সক্ষমতার ফারাক কমাতে না পারলে ভোগান্তি কমবে না

চাহিদার তুলনায় ট্রেনের টিকিটের সংখ্যা কম হওয়াতে ভোগান্তিতে পড়ছেন টিকিট প্রত্যাশীরা- এ প্রসঙ্গে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, চাহিদার তুলনায় আমাদের যে সক্ষমতা এবং সেটার যে ফারাক, সেটা যতক্ষণ পর্যন্ত কমাতে না পারব ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ করতে পারবো না।

শনিবার (২ জুলাই) কমলাপুর প্রধান রেলস্টেশনে ইসলামী ব্যাংকের দেওয়া ট্রলি গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিকিটের অব্যবস্থাপনা প্রসঙ্গে নূরুল ইসলাম সুজন বলেন, উন্নত দেশে কাউন্টারে গিয়ে টিকিট কাটার সিস্টেম এখন আর নেই। এখন সব অনলাইনে। আমরাও সেদিকে এগিয়ে যাচ্ছি। গত ঈদের আগে সহজ দায়িত্ব নিয়েছে। তারা কাজ করছে। টিকিটের কিভাবে অব্যবস্থাপনা হচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এগুলো তো অভিজ্ঞতা ছাড়া সম্ভব না। ডিজিটাল অপব্যবহার যেন আমরা সংশোধন করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করবো। এবারও যে ত্রুটিগুলো ধরা পরবে, সেগুলো যেন আগামী বছর না হয় সেই ব্যবস্থা করব।

সম্পর্কিত খবর