শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

মুসলিমদের ভারতের নাগরিক হওয়ার সুযোগ নেই!

 

ভারতে অবস্থান করা ছয়টি ধর্মের অবৈধ অভিবাসীরা দেশটির নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন। এ লক্ষ্যে বুধবার নাগরিকত্ব সংশোধন বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। খবর ইউএনবি’র।

দেশটিতে অবস্থান করা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মের অবৈধ অভিবাসীদের নাগরিক হওয়ার অনুমোদন দেবে বিলটি। তবে মুসলিমরা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদেকার বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে এবং সংসদে উপস্থাপনের পরে এই বিলটি নিয়ে একটি বিতর্ক হবে।’

আগামী সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হতে পারে।

মুসলমানদের বাদ দেয়ায় এই বিলটিকে দেশের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী বলে সমালোচনা করেছে বিরোধী দলগুলো।

ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের আগের মেয়াদে লোকসভায় এই বিলটি পাস করেছিল। তবে আন্দোলনের কারণে রাজ্যসভায় বিলটি পাস হয়নি। বিগত লোকসভা ভেঙে দেয়ার পরে বিলটি বাতিল হয়ে যায়।

সম্পর্কিত খবর