শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সুপ্রিমকোর্টে আ.লীগ-বিএনপিপন্থী আইনজীবীদের চরম উত্তেজনা

 

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির মুলতুবির আদেশকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের ভেতর অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সুপ্রিম কোর্টের ভেতর ও বাইরে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনটি মঞ্জুর করে প্রতিবেদন বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দাখিলের নির্দেশ দেন। এরপরই আদালতে হট্টগোল শুরু করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

তবে সিনিয়র আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ অবস্থায় বিব্রত হয়ে বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করে খাস কামরায় চলে যান।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, জামিন শুনানি তারিখ এগিয়ে না আনা পর্যন্ত তারা আপিল বিভাগের এজলাসে অবস্থান নিবেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এছাড়া বেগম জিয়ার আইনজীবীরা একটি প্রতিবেদন দাখিল করেছেন আদালতে। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এই প্রতিবেদনের কোন ভিত্তি নাই। আর এই জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, সুপ্রিমকোর্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও। এ সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং মিছিল করেন। তারা ঘোষণা দিয়েছেন, বিএনপি আইনজীবীরা আদালতে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে।

সম্পর্কিত খবর