শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ঈদ উপলক্ষে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট আসছে

ঈদ আনন্দ বাড়িয়ে দেয় টাকার নতুন নোট। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। ঈদ সালামিতে নতুন টাকার জুড়ি নেই। বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতেও অনেকেই নতুন টাকা বিতরণ করেন। তাই ঈদে গ্রাহকদের কাছে নতুন টাকার আকর্ষণ একটু বেশি। গ্রাহকদের কথা বিবেচনা করে প্রতিবছর ঈদের আগ মুহূর্তে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

এবারের ঈদে অতিরিক্ত চাহিদা থাকায় বাজারে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৯ জুন) থেকে ৪০টি ব্যাংকের মাধ্যমে বাজারে নতুন টাকা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় ১০, ২০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ। তবে এক ব্যক্তির একাধিকবার নোট উত্তোলনের সুযোগ না থাকলেও তিনি চাইলে কাউন্টার থেকে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন। এটিএম বুথ থেকেও গ্রাহকরা নতুন টাকা পাবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রতি ঈদেই নতুন টাকার চাহিদা থাকে। এসব চাহিদা বিবেচনায় এবারের ঈদে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। তবে চাহিদা বাড়লে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয় সে ব্যবস্থাও রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

তিনি জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের ৪০টি শাখায় ১০, ২০ ও ১০০ টাকার নতুন নোট বিনিময় করা হবে। এই তিন নোট ছাড়াও প্রতিটি শাখায় মোট এক কোটি ৬১ লাখ টাকার বিভিন্ন মূল্যমানের নোট সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ঈদুল ফিতরেও ৩২টি ব্যাংকের মাধ্যমে ২৩ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল বাংলাদেশ ব্যাংক।

সম্পর্কিত খবর