লেনদেনের শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটি ১৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আজ ৩৯ লাখ ২২ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এই কোম্পানি ১৭ লাখ ৫১ হাজার ৯১১টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা এসকে ট্রিমস ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম, ডরিন পাওয়ার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স ও সায়হাম কটন টেক্সটাইল মিলস লিমিটেড।


