আইডিআরএ চেয়ারম্যানকে বিআইএফ’র শুভেচ্ছা

 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিআইএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং তার সফল কার্যকাল কামনা করেন।

বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং বীমা খাতে উন্নয়ন, সুশাসন ও সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইএফ’র ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন, যুগ্ম মহাসচিব ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, ফাইন্যান্স সেক্রেটারি ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুন্সী মো. মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন এবং নির্বাহী সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল আলমসহ বিভিন্ন বীমা কোম্পানির শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর