বিশ্বের বিনিয়োগকারীদের চোখ এখন বাংলাদেশের দিকে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আ. রহমান বলেন, সৌদি আরব বলেছে- পদ্মা সেতুর উদ্বোধনের মধ্যদিয়ে বিশ্বের বিনিয়োগকারীদের চোখ এখন বাংলাদেশের দিকে। পদ্মা সেতুর মাধ্যমে দুইপাড়ের সেতু বন্ধনের সৃষ্টি করেছে। এ সেতু শুধু দুইপাড়ের মধ্যেই নয়, সারা দেশের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছে। শনিবার দেশের মানুষের এক আনন্দঘন দিন।
শুক্রবার মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে জনসভাস্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।



