শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বৈশ্বিক মানদণ্ডের চেয়ে বাংলাদেশে ঋণখেলাপির পরিমাণ এখনো বেশি

চলতি বছরের মার্চ পর্যন্ত বৈশ্বিক মানদণ্ডে ঋণখেলাপির হার শতকরা ২-৩ শতাংশ হলেও বাংলাদেশে এটি ৮ দশমিক ৫৩ শতাংশ। তবে করোনাকালে ঋণখেলাপির পরিমাণ আরো বেড়েছে, যার সঠিক পরিসংখ্যান এখনো হাতে পৌঁছেনি। গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি): বাংলাদেশের খেলাপি ঋণ সমস্যার সমাধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গোলটেবিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ, চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর আলী হোসেন প্রধানিয়া, বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর মো. আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন, এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আফজাল, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ প্রমুখ।

গোলটেবিলে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক এবং পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালট্যান্সি) ড. আশরাফ আল মামুন। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী। গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহীউদ্দিন সিদ্দিকী, বিআইবিএমের অনুষদ সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের, বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ, বিআইবিএমের সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. নাহিদ হোসেন।

আলোচকরা বলেন, ঋণখেলাপি বাংলাদেশের একটি দীর্ঘদিনের সমস্যা। বৈশ্বিক মানদণ্ডের চেয়ে বাংলাদেশে ঋণখেলাপির হার অনেক গুণ বেশি। ১৯৯৯ সালে দেশে ঋণখেলাপির পরিমাণ ছিল শতকরা ৪১ দশমিক ১ শতাংশ। সর্বশেষ হিসাবে দেখা গিয়েছে, এটি ৮ দশমিক ৫৩ শতাংশে নেমে এসেছে। বৈশ্বিক মানদণ্ডে ঋণখেলাপির হার ২-৩ শতাংশ। এ হিসেবে আমাদের দেশে ঋণখেলাপির পরিমাণ অনেক গুণ বেশি।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক খাতে খেলাপি ঋণ একটি বোঝা হয়ে উঠেছে। ব্যাপকসংখ্যক ঋণখেলাপি অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ঋণখেলাপির সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপির পরিমাণ কমিয়ে আনতে বেশকিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। সরকারও বেশকিছু আইন করেছে ঋণখেলাপি কমাতে। যেমন মানি লোন কোর্ট অ্যাক্ট, পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তার পরও ঋণখেলাপি সমস্যা বেড়েই চলছে। যেভাবেই হোক এর আশু সমাধান প্রয়োজন।

সম্পর্কিত খবর