শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

সিবিওটিতে ১১ সপ্তাহের সর্বনিম্নে গমের দাম

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রায় ২ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে শস্যটির দাম ১১ সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। ইউরোপের বিভিন্ন প্রান্তে এবং উত্তর আমেরিকায় উৎপাদন ও ফসল সংগ্রহ শুরু করেছেন কৃষকরা। ফলে বাজারে স্থিতি ফিরতে শুরু করেছে। অন্যদিকে ভুট্টা ও সয়াবিনের দামও টানা দুই অধিবেশনে কমেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, সিবিওটিতে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৯০ শতাংশ কমেছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১০ ডলার ১৪ সেন্টে। ৪ এপ্রিলের পর দাম সর্বনিম্নে নেমেছে। ওই সময় পণ্যটির দাম ১০ ডলার ১৩ সেন্টে নেমেছিল।

এদিকে ভুট্টার দাম ১ দশমিক ৪০ শতাংশ কমেছে। প্রতি বুশেল লেনদেন হয়েছে ৭ ডলার ৭৩ সেন্টে। সয়াবিনের দাম ১ দশমিক ১০ শতাংশ কমে বুশেলপ্রতি ১৬ ডলার ৮৩ সেন্টে স্থির হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে গমের সরবরাহ সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে লম্বা সময় ধরেই বিশ্ববাজারে শস্যটির ঘাটতি চলছে। এমন পরিস্থিতিতে ইউরোপ ও উত্তর আমেরিকায় উৎপাদিত গম সংগ্রহ সরবরাহজনিত উদ্বেগ কমাতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত খবর