শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পুঁজিবাজারে লেনদেনে ধীরগতি

সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ জুন) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক। ধীরগতি রয়েছে লেনদেনে।

আগের দিনগুলোর মতো আজও বিক্রেতার তুলনায় ক্রেতা কম রয়েছে পুঁজিবাজারে। ফলে শেয়ার বিক্রির আদেশ দিয়েও বিক্রি করতে পারছেন না অনেকে। উল্টো শেয়ারের দাম কমছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্ট।

ডিএসইর তথ্য অনুযায়ী, ‍বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৭৩টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬২ পয়েন্ট কমে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৮ কোটি ২৪ লাখ ৪২ হাজার টাকা। বাজারটিতে আগের দিন লেনদেন হয়েছিল ১৭৩ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৫৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫১ টাকার শেয়ার। বাজারটিতে এর আগের দিন লেনদেন হয়েছিল ৩ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৮২৮ টাকার শেয়ার।

সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

সম্পর্কিত খবর