শিরোনাম
সূচক বাড়ল, লেনদেন ৫৩৩ কোটি টাকাডলার পতনে বেড়েছে স্বর্ণের দামব্রাজিল ছয়ে, পর্তুগাল উঠল পাঁচে২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানের
down of head

একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

একই মণ্ডপে দুই প্রেমিকাকে বিয়ে করলেন এক যুবক। এ ঘটনায় দুই নারীর পরিবারের পক্ষ থেকে কেউ আপত্তিও করেনি। ওই যুবকও জানান, এদের কাউকে ছাড়তে চান না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ঝাড়খণ্ডে এই অভিনব বিয়ের আসর বসেছিল।

সন্দীপ ওরাওকে ভালোবাসতেন কুসুম লাকড়া ও স্বাতী কুমারী। রাজ্যের লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে একই দিনে একই মণ্ডপে তাদের বিয়ে হয়।

সন্দীপ ও কুসুম তিন বছর ধরে একসঙ্গে থাকছিলেন। তাদের একটি সন্তানও রয়েছে। সম্পর্ক এক বছর আগে নতুন মোড় নেয়, যখন সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটভাটায় কাজ করতে যান।

সেখানে সন্দীপের দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে। স্বাতীও একই ইটভাটায় কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরও দুজনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের সম্পর্কের কথা জানতে পেরে প্রবল বিরোধিতা শুরু করেন।

দীর্ঘ ঝগড়া ও বিবাদের পর গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে সন্দীপকে দুই নারীকেই বিয়ে করতে হবে। এমন সিদ্ধান্তে দুই নারী বা তাদের পরিবার— কেউ-ই আপত্তি করেননি।

সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন,‘আমি জানি, এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দুজনকেই ভালোবাসি, এদের কাউকে ছাড়া থাকাই আমার পক্ষে সম্ভব নয়।’

মাস দুই-এক আগে বাংলাদেশেও হৈচৈ তোলে একই ধরনের ঘটনা। গত এপ্রিলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেন রোহিনী চন্দ্র বর্মণ নামে এক যুবক। অবশ্য কিছুদিন যাওয়ার পর এক স্ত্রী ডিভোর্স নেন।

সম্পর্কিত খবর