শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বন্যার্তদের সাহায্যে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্যার পানিতে ঘর-বাড়ি ভেসে যাওয়া আত্মীয়দের সাহায্য করতে গিয়ে নিখোঁজ আক্কাস মিয়া (২৭) নামে যুবকের মৃতদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টার চেষ্টায় চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানি থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে গত শুক্রবার বিকেল চারটার দিকে তিনি ওই বিদ্যালয়ের সামনে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

আক্কাস মিয়া দুর্গাপুর পৌরশহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম নিখোঁজ যুবকের উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর ও একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাস মিয়ার আত্মীয় বারেক মিয়ার বাড়িঘর বন্যায় ভেসে যাচ্ছে- এমন খবর পেয়ে সাহায্য করতে আক্কাসসহ আরও তিনজন ওই আত্মীয়ের বাড়ি রওনা দেন। পথিমধ্যে চণ্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে প্রবল স্রোতে তারা বন্যার পানিতে পড়ে যান। তিনজন সাঁতার কেটে উঠতে পারলেও আক্কাস এরপর থেকে নিখোঁজ ছিলেন।

প্রথমে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে শনিবার দুপুর একটার দিকে আক্কাসকে মৃত অবস্থায় উদ্ধার করে।

সম্পর্কিত খবর