শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জয়া আহসান

সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আর্তি জানাচ্ছেন অনেকে। দেশের ভয়াবহ এ বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকেও। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বন্যাকবলিত এলাকার কিছু ছবি ও ভিডিও শেয়ার করে শনিবার (১৮ জুন) দুপুরে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে দুর্গতদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী।

জয়া আহসান লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট। এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ’

বন্যাকবলিত অঞ্চলের মানুষ-পশুপাখির সবার সুরক্ষা কামনা করে জয়া লেখেন, ‘এ পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি। শিগগির প্রকৃতির এ ভয়াবহতা কেটে যাক। সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। ’
দেশবাসীকে বন্যাকবলিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এ অভিনেত্রী আরও লেখেন, ‘প্রশাসনের সঙ্গে সঙ্গে আমরাও যেন সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা করতে হবে।

দেশের সবাই এগিয়ে আসুন। সকলে মিলে এক সাথে ভয়াবহ এ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি সেই প্রার্থনা করি। ’

সম্পর্কিত খবর