শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘আমি যা ইচ্ছে তাই করব’

ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী শাবনূর। অভিনয় থেকে দূরে আছেন বহু বছর। স্থায়ী হয়েছেন সূদুর অস্ট্রেলিয়ায়। মাঝে বেশ কয়েকবার ঢাকায় আসলেও, দাঁড়াননি ক্যামেরার সামনে। শুধু তাই নয়, ভক্ত-দর্শকদের থেকেও দূরে ছিলেন এই অভিনেত্রী। তবে সেই দূরত্ব ঘোচাতে ইউটিউব আর ফেসবুকে সরব হয়েছেন এই চিত্রনায়িকা। এখন তাকে প্রায়ই দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলে থাকেন।

এবার এই চিত্রনায়িকা ঘুরতে গিয়েছেন অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে। আর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেই ভিডিও। যেখানে দারুণ উল্লাস নিয়ে শাবনূর বলেন, ‘খুব ভালো লাগছে, এক্সাইটেড। আজ আমি একা একা ঘুরব। তোমাদের সঙ্গে মজা করব, খেলব, আমি যা ইচ্ছে তাই করব। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভীষণ ভালো লাগবে।’

১৪ মিনিটের ভিডিওতে দেখা যায়, কাকাডু ন্যাশনাল পার্কে যাওয়ার আগে জাহাজে ওঠা এবং সেখানের ভ্রমণ করার নানা দৃশ্য। ভিডিওর বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে নানা কথা বলেন শাবনূর। আর তুলে ধরেন সেখানে ভ্রমণ করার সুন্দর মূহুর্তগুলো। শাবনূরের ভিডিওটি প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই ভক্ত-দর্শকরা তা লুফে নেন। ১৯ হাজার ভিউ, প্রায় দেড় হাজার মন্তব্য আর লাইক পড়েছে প্রায় ৪ হাজার।

এদিকে, করোনার কারণে বেশ কয়েক বছর ধরেই দেশে আসতে পারছে না এই অভিনেত্রী। সবশেষ কথা উঠেছিল, গত ঈদ তিনি দেশে উদ্‌যাপন করবেন। কিন্তু শেষ মূহূর্তে জানা যায়, দেশে আসেননি এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, প্রায় এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। সেখানে ছেলে আইজান, মা, ভাই, বোনসহ স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। জানা গেছে, অস্ট্রেলিয়ায় ছোট বোন ঝুমুরের স্বামীর সঙ্গে ব্যবসা করছেন শাবনূর।

সবশেষ শাবনূরকে ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এই অভিনেত্রীর।

সম্পর্কিত খবর