শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

৬৫ লাখ টাকা : সরকারি অনুদানে একসঙ্গে শাকিব-অপু

সিনে পর্দার তারকারা প্রযোজক বনে যান; বিশ্ব সিনেমার বাজারে এটাই স্বাভাবিক। ঢাকাই সিনেমায়ও আছে সেই ছোঁয়া, দেশের একাধিক সিনে তারকা নিজে সিনেমা প্রযোজনা করেন।

সাম্প্রতিক সময়ে প্রযোজক অরুণা বিশ্বাস ও জয়া আহসানের পর সরকারি অনুদান পেয়েছেন পর্দায় একসময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস।

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমার জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার সরকারি অনুদান ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেই তালিকায় ৬৫ লাখ টাকা করে অনুদান পেয়েছেন শাকিব-অপু। শাকিব খান অনুদান পেয়েছেন ‘মায়া’ সিনেমার জন্য; সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

২০১৪ সালে শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ শুরু করেন। তাঁর প্রযোজিত সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’। সম্প্রতি ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছে এসকে ফিল্মস।

অন্যদিকে, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। এই সিনেমার মাধ্যমে প্রযোজনায় নাম লেখাচ্ছেন এই চিত্রনায়িকা।

এ বছর মুক্তিযুদ্ধভিত্তিক দুটি ও সাধারণ শাখায় ১৭টিসহ মোট ১৯টি সিনেমাকে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা গত বছর ছিল ২০টি।

সম্পর্কিত খবর