শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

কলেরা আতঙ্কে মারিউপোল

ইউক্রেনের মারিউপোল শহরে প্রাণঘাতী কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

নিরাপদ পানি ও পয়ঃনিস্কাসনের অভাবের কারণে কলেরায় হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, মারিউপোলে অসংখ্য মৃতদেহ পড়ে আছে। সেগুলো সমাহিত করা হয়নি।

এসব কারণে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

ইউক্রেনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধু কলেরা নয়, অন্য সংক্রমক ব্যধিও মারিউপোলে হানা দিয়েছে। কিন্তু দখলদাররা (রুশ সেনারা) সেগুলো গোপন রাখছে।

তারা হুশিয়ারি দিয়েছে, যদি ঠিকমতো সেখানকার মানুষ চিকিৎসা না পান তাহলে আরও কয়েক হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাবেন।

এদিকে ইউক্রেনের মারিউপোলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে রাশিয়া।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মারিউপোলের প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার জন্য মারিউপোলটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। ফলে এ শহরটি দখল করতে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে রুশ বাহিনী।

তাদের হামলায় শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে। পুরো শহর জুড়ে এখন শুধুমাত্র ধ্বংসযজ্ঞের ছাপ।

সম্পর্কিত খবর