শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

খালেদার চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে চিকিৎসক বোর্ড : ফখরুল

‌ভিন্নবার্তা প্রতি‌বেদক: মধ্যরাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তির বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রাত দুটোর দিকে ডাক্তার জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থ বোধ করছেন । তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিতে হবে। তিনি এভারকেয়ার হাসপাতালে তার ডাক্তারের সঙ্গে কথা বলেন। আমি চলে আসি , আসার পরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়। তার স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের সাথে কথা হয়। হসপিটালে ইমিডিয়েটলি আনার সিদ্ধান্ত হয়।

বিএনপি মহাসচিব বলেন, ডাক্তাররা ইতিমধ্যে যে পরীক্ষা-নিরীক্ষা গুলো করেছেন, পরীক্ষা নিরীক্ষার মধ্যে যা দেখা গেছে তা হলো আগের দিন বিকেল থেকে হাটের কিছু সমস্যা দেখা গেছে । উনি তো একটু চাপা মানুষ বলেননি কাউকে।ফলে আজকে সন্ধ্যায় যখন তাকে চেকআপ করতে গেছেন ডাক্তার জাহিদ এবং সিদ্দিক সাহেব তখন তারা দেখেছেন যে তার প্রবলেম হয়েছে। তখনই ডিসাইড যে তাড়াতাড়ি নিয়ে আসা হবে।

মির্জা ফখরুল বলেন, এখন নিয়ে এসেছেন। আল্লাহর হুকুমে তিনি এমনিতে এখন স্ট্যাবল আছেন, এখন পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষ করে এনজিওগ্রাম করার পর বোঝা যাবে তার সমস্যাটা কতটা জটিল। এমনিতেই তো দেশনেত্রী গুরুতর প্যাশেনট । অসুস্থ বিভিন্ন অসুখে। তার সাথে এখন যদি হার্টের প্রবলেম হয় নিঃসন্দেহে সেটা জটিল আকার ধারণ করে।

বিএনপি মহাসচিব বলেন,তবে আমরা আশাবাদী আল্লাহর কাছে দোয়া করি আগের মতোই তিনি কাটিয়ে উঠবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর দোয়া চান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সিসিইউতে আছেন। শনিবার সকাল সাড়ে দশটায় চিকিৎসকদের বোর্ড বৈঠকে খালেদা জিয়ার পরবর্তী পরীক্ষা নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্পর্কিত খবর