ফখরুলের শনিবারের কর্মসূচি স্থগিত
মধ্যরাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ায় শনিবারের নিজের সকল রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন।
শনিবার সকাল ১০ টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তা বাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং পরে বিকেলে বাজেট পরবতী সংবাদ সম্মেলন করার কথা ছিলো ফখরুলের।



