শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

বিএনপির একটি প্রতারক দলে পরিণত হয়েছে : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি একটি প্রতারক দলে পরিণত হয়েছে। ইতোমধ্যেই তারা নানান সময় নানান কথা বলেন। সকালে এক রকম, বিকেলে আরেক রকম কথা বলেন।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ডুবারচর এলাকায় একটি রেস্টুরেন্টে কর্মী সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আর বলেন, বিভিন্ন কথা ও মিথ্যাচার করতে করতে বাংলাদেশের কাছে একটি প্রতারক দল হিসেবে তারা চিহ্নিত হয়েছে। বিএনপি বলছে নির্বাচনে অংশ নিবে না। কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্বাচনের ঠিকই অংশ নিচ্ছে। এটা আসলে জনগণের সঙ্গে প্রতারণা করার শামিল। এই দলটার জনগণের কাছে ভোট চাওয়ার মত কোন ধরনের আপিল নেই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে এ দেশের সম্পদ লুট করেছিল। সে সময় আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়ে সারাদেশে প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিসয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কাজে আসেনি, আমি সাংগঠনিক কাজে এসেছি। কারণ আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল কাউন্সিলকে কেন্দ্র করে বিভিন্ন থানা, ইউনিয়ন, উপজেলা এবং জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে আমরা সাংগঠনিক কাজ করতে পারতেছি না। তাই আজ সিটির বাইরে কর্মীদের নিয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত খবর