শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সমৃদ্ধির জন্য অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তরসহ অন্যান্য বিষয়ে বেসরকারি খাতকে সরাসরি সহায়তা দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ইকোনমিক ডিপ্লোম্যাসি উইক এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান। এই প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ইকোনমিক ডিপ্লোম্যাসি উইকের আয়োজন করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া সংঘাত আমাদের বুঝিয়েছে যে, আমরা সবাই একে অপরের সঙ্গে জড়িত এবং প্রতিটি বিষয় সবাইকে প্রভাবিত করে।

তিনি বলেন, দেশের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর রোডম্যাপ আছে এবং আমরা এ জন্য দুটি প্যাকেজ হাতে নিয়েছি। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক ডিপ্লোম্যাসি এবং অপরটি পাবলিক ডিপ্লোম্যাসি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, অর্থনৈতিক ডিপ্লোম্যাসি পেশাদার কূটনীতিকদের পাশাপাশি অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও করে থাকে।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমানে প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ৪২ বিলিয়ন ডলার। দেশের প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি ধরে রাখতে হলে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেসরকারি খাত প্রয়োজন।

দেশের আইটি খাতের সম্ভাবনার ক্ষেত্রে তিনি বলেন, বর্তমানে ১৫০ কোটি ডলারের আইটি পণ্য বাংলাদেশ রফতানি করছে এবং এটি ৫০০ কোটি ডলারে উন্নিত করার পরিকল্পনা আছে। এ জন্য সরকারও বিনিয়োগ করছে।

সম্পর্কিত খবর