শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, রাজস্ব ক্ষতি ৪ কোটি

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কর্মবিরতি পালন করছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করছেন তারা। এতে প্রায় চার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোমরা, বেনাপোলসহ দেশের ১১টি শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালীন দিনভর কাস্টমসে সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বিরত রেখেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। লাইসেন্সিং বিধিমালা সংশোধনের জন্য কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানালেও তারা আমলে নেয়নি। সে কারণে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এক দিনের এ কর্মবিরতিতে সরকার যদি আমাদের দাবির বিষয়টি আমলে না নেয়, তবে পরবর্তী সময়ে আবারও নতুন করে কর্মসূচি দেওয়া হবে।

ভোমরা রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার আমীর মামুন বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর। সকাল থেকেই আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় চার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।

সম্পর্কিত খবর